বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এরইমধ্যে সেনা অভিযানে মারা গেছে বহু বিদ্রোহী।
রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইয়ারমুক ফিলিস্তিন শরণার্থী শিবিরের ভেতর দিয়ে তারা তাদের পথ করে নেয়ার চেষ্টা করছিল। কিন্তু সেনাবাহিনীর অভিযানে তারা সে প্রচেষ্টা বাস্তবায়ন করতে পারেনি। সেখানে সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এ ছাড়া, সেনাবাহিনী আকরাবাহ, বেইত শ্যাম ও শাবাহ এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যাতে পূর্বাঞ্চলীয় গুথা, ইয়ারমুক ও হাজার আল-আসওয়াদ এলাকায় ততপর গেরিলাদের কাছে অস্ত্র ও রসদ যেতে না পারে। সেনাবাহিনী এসব এলাকার বেশ কিছু সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয়েছে।
রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায়ও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দারা শহরের আশপাশেও বড় ধরনের সংঘর্ষ অব্যাহত রয়েছে।এদিকে, আলেপ্পো ও দারা শহরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীরা আলেপ্পো শহরের বিমানবন্দর দখলের চেষ্টা করে। কিন্তু সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী।
অন্যদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৃহস্পতিবার মহানবী (স.) এর পবিত্র জন্মদিন উপলক্ষে শত শত মানুষের সঙ্গে জামায়াতে নামাজ আদায় করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন তার এ নামাজের দৃশ্য সম্প্রচার করেছে।#রেডিও তেহরান